প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরের সংসদ সউদী আরবকে সামরিক সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র আক্রমণ ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে। সোমবার (২৬ অক্টোবর) হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের একটি ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির প্রতি এই অনুমোদন প্রদান করা হয়।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সউদী আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলে, প্রেসিডেন্ট এল-সিসি দেশের সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতে পারবেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা বৃদ্ধি করায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কিন্তু কায়রো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, মিশরের সামরিক পদক্ষেপ শুধুমাত্র সউদী আরবের ভূখণ্ড ও সীমান্ত সুরক্ষার জন্য সীমাবদ্ধ থাকবে; ইয়েমেনের অভ্যন্তরে সরাসরি কোনো হামলা তারা চালাবে না। এর আগে গত সপ্তাহে রিয়াদ সফর শেষে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি জানিয়েছিলেন, কায়রো সংকট সমাধানে কূটনৈতিক সমাধানের পক্ষে এখনও জোরালো ভূমিকা পালন করছে।
মিশরের সংবিধানে, কোনো দেশের ভূখণ্ডের বাইরে সৈন্য প্রেরণের জন্য সংসদের দুই-তৃতীয়াংশের অনুমোদন প্রয়োজন। কৌশলগতভাবে লোহিত সাগরের নিরাপত্তা এবং সুয়েজ খালের বাণিজ্যিক পথ সচল রাখা মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন