প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ পাঁচটি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই) দুপুরের সময় পুলিশ শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে, নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে রাম প্রসাদ বাড়ৈর নিজ বসতবাড়িতে ছোট-বড় ৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন