প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে ৭৫ বছর বয়সী আছিয়া বেগমের গলাকাটা মরদেহের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তার ঘরে জমির দলিল, স্বর্ণালংকার এবং নগদ টাকা লুটের অভিযোগ করেছেন স্বজনরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, ‘বাবার মৃত্যুর পর মা ও খালা দুজনে ওই বাড়িতে বসবাস করতেন। গতকাল সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। আজ সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দেখতে পান খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন