ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করতে হবে: হুমায়ুন কবির


দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করতে হবে: হুমায়ুন কবির

দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণই শেষ কথা নয়, বরং প্রশিক্ষণকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি উল্লেখ করেন, অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করা কেবল শুরু, এরপর প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যশোরে সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী

হুমায়ুন কবির আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা ও বেসরকারি খাতের মধ্যে আরো শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। তিনি জানান, কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্পে ঢাকা, যশোর ও নীলফামারীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জন ভর্তি হন। তাঁদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ নয়টি বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং, নমনীয় শিক্ষা সহায়তা এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট স্পেশালিস্ট মনজুর মুরশিদ বলেন, পাঁচ বছর মেয়াদি প্রকল্প হলেও করোনার কারণে এক বছর কাজ করা সম্ভব হয়নি। তারপরও সফলভাবে প্রকল্পটি শেষ হয়েছে।

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা এস এম জাকারিয়া ও স্ত্রী বরখাস্ত

তিনি বলেন, হাতে-কলমে শিক্ষা দেওয়াই এ প্রকল্পের লক্ষ্য। বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যা অনেক। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই বাংলাদেশের জনসংখ্যা বড় সম্পদে পরিণত হবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতি ও কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বিভিন্ন দেশের ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কারিগরি প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় ভাষা যুক্ত করা গেলে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে। শ্রমবাজারের উপযোগী দক্ষতা অর্জনে নিজেদের প্রস্তুত করতে হবে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশিক্ষণের সফলতা শুধু কতজন প্রশিক্ষণ নিয়েছেন, তা দিয়ে বিবেচনা করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা কতটা শিখতে পেরেছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: রামপালে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা গ্র্যাজুয়েটরা তাঁদের জীবন পরিবর্তনে প্রশিক্ষণের ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


রূপপুরের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি, সক্ষমতা, ব্যবস্থাপনা ও সাড়াদান কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল। বাংলাদেশে সংস্থাটির পরিচালিত ‘জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন’-এর অংশ হিসেবে এই মূল্যায়ন করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান এবং নিউক্লিয়ার সেফটি বিভাগের প্রধান ড. মো. আব্দুর রব শেখসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির বিশেষজ্ঞ মার্ক ব্রেইটিঙ্গার এবং মিশনের সমন্বয়ক ও কর্মকর্তা অ্যাড্রিয়ানা-সেলেস্টিনা বাকিউ। তাঁদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যৌথ সভায় অংশগ্রহণ করেছে।

অনলাইনে সভায় যুক্ত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. কবীর হোসেন এবং ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশনের পরমাণু বিষয়ক অ্যাটাশে তানভীর হাসান।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন জানান, মিশনের প্রতিনিধি দল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরেজমিন পরিদর্শন করে আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে প্রকল্পের জরুরি প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে সাড়াদান কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনের পর তাঁরা এসব কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এই পর্যালোচনা বাংলাদেশের পারমাণবিক জরুরি প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থাপনা ও সাড়াদান সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


আসন্ন জাহানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন জাহানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক কর্মী সমাবেশ।

সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

কর্মী সমাবেশে প্রধান আকর্ষণ ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউনুস সাগর। তাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, জাহানপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। তারা আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি জাহানপুর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য।

স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের কর্মী সমাবেশ প্রার্থীদের সাংগঠনিক অবস্থান ও জনসম্পৃক্ততা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের সমর্থনই প্রার্থীদের অবস্থান নির্ধারণ করবে।
জাহানপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে নানা আলোচনা ও নির্বাচনী হিসাব-নিকাশ। চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর একজন বিএনপির পরিক্ষিত ও নির্যাতিত কর্মী,তিনি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অনেক মামলা ও হামলার শিকার হয়েছেন,এই বিশাল কর্মী সমাবেশ,দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ ও জনসমর্থন বিবেচনায়, দলীয় মনোনয়নের আশাবাদী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস সাগর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যামেরায় তিনটি ২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ক্যামেরায় তিনটি ২০০ মেগাপিক্সেলের চমক নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার গ্রহণ শুরু করেছে। এই স্মার্টফোনটি ‘ট্রু-টু-আইস ইমেজিং ফিলোসফি’ এর মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে।

অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দুইটি আকর্ষণীয় রঙে উপলব্ধ হবে - লুনা হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে। এর ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ২৫৯,৯৯৯ টাকা। প্রি-অর্ডারের সময় ক্রেতাদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই, বর্ধিত ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জ ক্যাশব্যাকসহ বিশেষ সুবিধা প্রদান করা হবে।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং ক্ষমতাকে আরও শক্তিশালী করতে এতে ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। হ্যাসেলব্লাডের ফটোগ্রাফির ঐতিহ্য এবং অপোর ইমেজিং উদ্ভাবনের সমন্বয়ে তৈরি এই সিস্টেম ব্যবহারকারীদের জন্য সৃজনশীল ও নিখুঁত ছবি তোলার ক্ষেত্রে অসাধারণ স্বাধীনতা প্রদান করবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি আরও সহজলভ্য করতে ক্রেতাদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা রয়েছে। এতে প্রতি মাসে কিস্তির পরিমাণ হবে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা। প্রি-অর্ডারে ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন। এছাড়া, তারা ফ্লিপার এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে তাদের পুরনো স্মার্টফোন আপগ্রেড করার সময় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

মোবাইল ফটোগ্রাফিকে আরও এক ধাপ এগিয়ে নিতে, অপো লুনা হোয়াইট রঙের অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স হ্যাসেলব্লাড টেলি কনভার্টার কিটও নিয়ে এসেছে, যার মূল্য ২৯,৯৯৯ টাকা। এই অ্যাকসেসরিজটি ফ্ল্যাগশিপ ফোনটির সর্বাধুনিক ক্যামেরা সিস্টেমের সাথে ব্যবহারোপযোগী ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এটি ফটোগ্রাফিপ্রেমীদের জন্য উন্নত টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা প্রদান করবে।

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি, অপো নতুন অপো এনকো ক্লিপ২ও বাজারে এনেছে। লুমিনাস গোল্ড রঙের এই অ্যাকসেসরিজটির মূল্য ১৭,৯৯৯ টাকা। এটি স্টাইল এবং স্বাচ্ছন্দ্য দুটিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। অপো এনকো ক্লিপ২ স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব

জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রতিযোগিতা বর্তমানে চূড়ান্ত ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। গুতেরেসের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হতে চললেও বৈশ্বিক পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব এবং গোপন ভোটাভুটির জটিলতায় এখনো বিশ্বসংস্থার পরবর্তী শীর্ষ নেতার নাম স্থির হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো নতুন বছর জাতিসংঘের কোনো স্থায়ী মহাসচিব ছাড়া শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই আটজন প্রার্থীর মধ্যে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন)—যাদের ভেটো ক্ষমতা রয়েছে—তারা এখনো কোনো একক নামের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ এবং তুরস্কের ফেরিদুন সিনিরলিওগ্লুর অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জর্জিনা হোমস মন্তব্য করেন, ‘বহুপাক্ষিকতাবাদ যখন প্রবল চাপের মুখে, ঠিক সেই সময়ে জাতিসংঘে কার রাজনৈতিক প্রভাব থাকবে—এই দীর্ঘস্থায়ী লড়াই তারই অংশ। এমনকি স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও এখন নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশের মধ্যে রাজনৈতিক অনৈক্য অনেক বেশি।’

‘বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি’

জাতিসংঘের মহাসচিবের পদটিকে প্রায়ই ‘ধর্মনিরপেক্ষ পোপ’-এর সঙ্গে তুলনা করা হয়। তবে এটি কেবল আলঙ্কারিক পদ নয়; সংস্থাটির হাজার হাজার কর্মীর তদারকি এবং বৈশ্বিক কূটনীতি পরিচালনার গুরুদায়িত্বও তার ওপর থাকে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক জান ক্লাবার্স বলেন, ‘মহাসচিবকে একই সঙ্গে দক্ষ রাজনীতিবিদ, কূটনীতিক, মধ্যস্থতাকারী এবং প্রশাসক হতে হয়। এ কারণেই একে বিশ্বের সবচেয়ে কঠিন চাকরি বলা হয়।’

জাতিসংঘ বর্তমানে ইরান ও ইউক্রেন সংকটে কোণঠাসা হয়ে পড়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা এবং চরম আর্থিক সংকটের কারণে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের মতো নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে নতুন মহাসচিব নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দৌড়ে এগিয়ে কারা?

অনানুষ্ঠানিক রীতি অনুযায়ী লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে এবার মহাসচিব হওয়ার কথা। আট প্রার্থীর মধ্যে পাঁচজনই নারী, কারণ জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নির্বাচনের জোরালো দাবি উঠেছে।

নিরাপত্তা পরিষদের গোপন জরিপ বা ‘স্ট্র পোল’-এ এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন কোস্টারিকার কূটনীতিক ও আঙ্কটাড (UNCTAD)-এর প্রধান রেবেকা গ্রিনস্প্যান। গত ৫ নভেম্বরের জরিপে তিনি ১২টি ‘সমর্থনসূচক’ এবং ৩টি ‘বিরোধিতাসূচক’ ভোট পেয়েছেন। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে তার সংস্থার সমালোচনামূলক প্রতিবেদন এবং কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভেটোর মুখে পড়তে পারেন তিনি।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ও আর্জেন্টিনার নাগরিক রাফায়েল গ্রোসি। তিনি পেয়েছেন ৯টি সমর্থনসূচক ভোট। তবে ওয়াশিংটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চীন ও রাশিয়ার বিরোধিতার মুখে পড়তে পারেন তিনি।

নতুন সমীকরণ ও পরাশক্তিগুলোর চাল

কূটনৈতিক সূত্র অনুযায়ী, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যাতে যুক্তরাজ্য ও ফ্রান্সেরও তেমন আপত্তি নেই। তবে সুদানের আধাসামরিক বাহিনীকে আমিরাতের অস্ত্র দেওয়ার অভিযোগের কারণে নুসেইবেহ চাপে আছেন এবং চীনকেও এখনো আস্থায় আনতে পারেননি। অন্যদিকে, চীন প্রকাশ্যে কারও নাম না বললেও লাতিন আমেরিকার কোনো প্রার্থীর পক্ষেই তাদের ঝোঁক রয়েছে।

এছাড়া লাতিন আমেরিকার অন্য প্রার্থীদের মধ্যে গায়ানার ক্যারোলিন রদ্রিগেস বারকেট গাজায় ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয়েছেন। তুরস্কের প্রার্থী ফেরিদুন সিনিরলিওগ্লুর বিরুদ্ধে গ্রিসের বিরোধিতা রয়েছে। উগান্ডার একমাত্র আফ্রিকান প্রার্থী ওলারা ওতুন্নুও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এর বাইরে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নামও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় এনেছে ওয়াশিংটন।

সময় ফুরিয়ে যাওয়ার শঙ্কা

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টির সমর্থন এবং স্থায়ী পাঁচ সদস্যের ভেটো এড়ানো বাধ্যতামূলক। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।

জাতিসংঘ সনদে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। নাগরিক সমাজের প্রতিনিধি বেন ডোনাল্ডসনের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও প্রভাবশালী দেশগুলো ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে, যাতে শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করে নিজেদের পছন্দের কাউকে বসানো যায় কিংবা জাতিসংঘকে নেতৃত্বহীন করে দুর্বল রাখা যায়। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%