প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে জিম্বাবুয়ে, অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে স্বাগতিক জিম্বাবুয়ে। ৬৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ইনোসেন্ট কায়া ও ক্রেগ আরভিন দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে তারা ৮৭ বলে ৮০ রানের একটি জুটি গড়েন। ৬৬ বলে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কায়া।
এরপর ক্রেগ আরভিন অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে ৭১ বলে ৬১ রানের জুটি গড়েন। তাদের সহযোগিতায় এক পর্যায়ে ৩ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২০৯ রান।
তবে এরপর মাত্র ৬২ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। শেষের দিকে একের পর এক উইকেট পতনের কারণে, সুযোগ থাকা সত্ত্বেও তিনশতাধিক রান করতে পারেনি স্বাগতিকরা।
ক্রেগ আরভিন ৭৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করে ফিরে যান। ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে অধিনায়ক সিকান্দার রাজা ৭২ বলে ৭টি চার এবং ১টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিত থাকেন।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২৯৪ রান করে ৫৯ রানে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ৩৫৬ রান করে ৮৪ রানের জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে। আজ জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নেমেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন