প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তার চুক্তির মেয়াদ শেষ হতে আর তিন মাসের কিছু বেশি সময় বাকি রয়েছে। তবে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা এখন বেশ জটিল হয়ে উঠেছে।
রেডিও লা রেডের অনুষ্ঠানে উন বুয়েন মোমেন্তোতে সাংবাদিক গুস্তাভো ইয়ারোচ জানিয়েছেন, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পষ্টভাবে চায়, স্কালোনি দায়িত্বে থাকুক। নতুন চুক্তিও দিতে চায় তারা। তবে এই বিষয়টি মূলত তিনটি কারণে জটিল হয়ে উঠেছে। এই তিন কারণের কারণে বিশ্বজয়ী এই কোচ আর্জেন্টিনায় তার ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন।
প্রথম কারণটি খেলা এবং মানসিক দিক সম্পর্কিত। স্কালোনি ভালোভাবেই জানেন, আগামী চক্রে দলকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন হবে। ধীরে ধীরে দলে পরিবর্তন আনতে হবে। আট বছরের সফল সময় পার করার পর কোচ নিজেই ভাবছেন, এত বড় একটি প্রকল্প চালানোর জন্য তার এখনো শক্তি, ইচ্ছা এবং অনুপ্রেরণা আছে কি না। এই প্রকল্পে প্রতিদিন তাকে পুরোপুরি মনোযোগী থাকতে হবে।
এএফএর অপ্রত্যাশিত আর্থিক বকেয়া একটি বিষয়ও তৈরি করেছে অস্বস্তি। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো বকেয়া রয়েছে এএফএর কাছে। জাতীয় দলের শিবিরে এই বিষয়টিকে অনেকেই বোধগম্য মনে করছেন না। এতে ক্ষোভও তৈরি হয়েছে।
আর্জেন্টিনা তাদের অভাবের দিনগুলো অনেক পেছনে ফেলে এসেছে। বিশেষ করে ২০২১ সাল থেকে পাওয়া টানা সাফল্যের কারণে তাদের আয় এখন অনেক বেশি। এই সময়ে এসে কেন বকেয়া থাকবে, তা নিয়ে অসন্তোষ রয়েছে স্টাফদের মধ্যে।
তৃতীয় সমস্যাটি লজিস্টিক এবং প্রীতি ম্যাচের জন্য বেছে নেওয়া প্রতিপক্ষের মান নিয়ে। বিশ্বকাপের আগে থেকেই এই অভিযোগ করে আসছেন কোচ। স্কালোনি বরাবরই বলেছেন, তিনি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দলগুলোর বিপক্ষে খেলতে চান।
তবে এএফএর পক্ষ থেকে নিয়মিতভাবে এমন প্রতিপক্ষ ঠিক করা সম্ভব হয়নি। বেশিরভাগ সময় তুলনামূলক দুর্বল দলগুলোকে বেছে নেওয়া হয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক কিছু সমন্বয়হীনতাও যুক্ত হয়েছে। এই মাসের শেষে অনুষ্ঠেয় ফিফা উইন্ডোর প্রতিপক্ষ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিল এএফএ। সপ্তাহের শুরুতেই এই ঘোষণা আসার কথা ছিল। তবে বারবার তা পিছিয়ে যাচ্ছে।
এছাড়াও, এই সফরের জন্য যেসব দলের নাম বিবেচনায় আছে, তা কোচের চাওয়া আন্তর্জাতিক মানের চেয়ে অনেকটাই কম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন