প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি দক্ষিণ হেরোইন, গাজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. সোহেল (২৫), মো. পারভেজ মোল্লা (৩২), শেখ হিমন (২৩), মো. অপু মিয়া (৩৪) এবং মোছা. শারমিন ইসলাম (২৮)। সোমবার বিকালে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পৃথক অভিযানে আগানগর ইউনিয়নের কদমতলী, কোন্ডা ইউনিয়নের পানগাঁও ও শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাজা ও ২০ পিস ইয়াবা টেবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা আসলে পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এবং তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন প্রকারের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন।
ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব আসামিদের বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন