প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা পুলিশ কর্তৃক আটক হয়েছেন। তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা ওই বাসটি ঘিরে রেখেছেন। এই তথ্য ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে নেহা বোরা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের স্থান পরিবর্তন করা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের পরিবর্তে আন্দোলনটি দিল্লি হাটে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘোষণার পরপরই নেহা বোরা আটক হন।
২৯ বছর বয়সী নেহা বোরা বর্তমানে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও পরিচিত।
এই তরুণী শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হিসাবে পরিচিতি লাভ করেছেন, যা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন