প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট, ওষুধ এবং মোবাইল ফোনসহ ১১টি খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার নির্দেশনা জারি করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এই আদেশটি প্রকাশিত হয়েছে।
অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক খাতগুলোর মধ্যে রয়েছে- সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।
এ বিষয়ে এনবিআরের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮(ক) এর অধীনে উল্লিখিত খাতগুলোর উৎপাদনকারীদের এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
যদি কোনো নিবন্ধিত ব্যক্তি উপরোল্লিখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমে জড়িত হন, তবে এই আদেশ তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আদেশে আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের পূর্বে জারি করা অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক সংক্রান্ত আদেশগুলো এই নতুন আদেশ জারির পর বাতিল বলে গণ্য হবে। এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশে উল্লেখিত খাতগুলোর তালিকায় যেকোনো সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন