প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
এই আন্দোলনের ফলে সড়কের দু'পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই অবস্থায় দূরপাল্লার যাত্রী এবং চালকরা ভোগান্তিতে পড়েন।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালাদী এলাকায় স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচি পালন করেছেন।
এলাকাবাসীরা জানিয়েছেন, এশিয়ান হাইওয়ে সড়কটি বর্তমানে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। কালাদী এলাকার সড়কের দুই পাশে কিছু গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে অনেক শিক্ষার্থী স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন পেশার মানুষেরও ঝুঁকি নিয়ে সড়কটি পার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, প্রায় সাত বছর আগে কালাদী এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে আবেদন করা হয়েছিল। তারা একাধিকবার মানববন্ধনও করেছেন এই দাবিতে। যদিও কর্তৃপক্ষ আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলেও, অথচ তা নির্মাণ না করেই সড়কের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার অভিযোগ তাদের রয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কালাদী ও আশপাশের কয়েকটি গ্রামের ধারা কয়েকশ নারী ও পুরুষ সড়কে মানববন্ধন করেন। এক সময় তারা সড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় বাসিন্দাদের আগামী বুধবারের মধ্যে কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক থেকে সরে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন