প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারালো শিশু ছামিয়া (০৭)।
উপজেলার পানিশ্বর ইউনিয়নের লোপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। শিশু ছামিয়া একই ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামে বাহার মিয়ার মেয়ে।
পারিবারিক এবং স্থানীয় একাধিক সূত্র জানায় যে, ছামিয়া তার নানার বাড়ি লোপাড়ায় বেড়াতে গিয়েছিল। আজ সকালে পরিবারের সদস্যদের অজ্ঞাতে বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলা করছিল। এক সময় কোন কিছু বুঝতে না পেরে ছামিয়া পুকুরের পানিতে পড়ে যায়। এরপর, দীর্ঘ সময় পর্যন্ত তাকে না দেখতে পেয়ে পরিবার ও স্বজনরা ছামিয়াকে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাত বছর বয়সী এই শিশুর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মাঝে, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে এমন করুণ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন