প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনায় একটি তেল চুক্তি যুক্ত হয়েছে, যার মূল্য কয়েক বিলিয়ন ডলার। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের কিছু ব্যবসায়ী লাভবান হতে পারেন। যুক্তরাষ্ট্রের আলোচনাকারী স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। শনিবার নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এনডিটিভি জানায়, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরকারের অনুমোদন পেলে চুক্তিটি কার্যকর হবে। এই চুক্তির আওতায় রাশিয়ার জ্বালানি কোম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিশ্বের বিভিন্ন দেশের তেলক্ষেত্র, তেল শোধনাগার এবং জ্বালানি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।
নিয়মিত অফিস সময়ের বাইরে এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এবং লুকঅয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পত্রিকাটি জানায়, এই চুক্তির জন্য একটি দল কাজ করছে। এই দলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও ধনকুবের টড বোহলি এবং মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর কুশনার বা উইটকফের পরিবারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের বরাত দিয়ে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তির কথা উত্থাপন করেন।
বৈঠক সম্পর্কে অবগত একজন ব্যক্তি জানান, রুশ নাগরিকদের দেখানোর জন্য যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারে, সেই উদ্দেশ্যে চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দেন পুতিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন