প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আফতাবনগরে ৩ দিনব্যাপী ‘আলোকায়ন শিশু বইমেলা ২০২৬’ আয়োজন করা হয়েছে, যা শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার এবং নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে।
১২ থেকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে এই বইমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
বইমেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করে আল-আতফাল একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, “শিশু বইমেলায় এসে আমার খুবই ভালো লাগছে। এখানে অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। বিভিন্ন ধরনের বই দেখতে পারছি। বইমেলায় আসতে পেরে আমি অনেক আনন্দিত।”
আরেক শিক্ষার্থী আবরার জানান, “এখানে এসে অনেক নতুন নতুন বই দেখছি। বিভিন্ন ধরনের বই রয়েছে। এর মধ্যে আমার গল্পের বই বেশি ভালো লাগে। বইগুলো পড়তে আমার ভালো লাগে। এমন বইমেলা আরও হলে আমরা অনেক নতুন বই পড়ার সুযোগ পাবো।”
মেলায় শিশুদের পাশাপাশি সব বয়সী পাঠকদের জন্য বিভিন্ন ধরনের বই রয়েছে। বই কিনতে আসা অভিভাবক আকিল ইবনে আফছার বলেন, “এখানে শিশুদের জন্য যেমন বই রয়েছে, তেমনি সব বয়সী মানুষের উপযোগী বইও পাওয়া যাচ্ছে। ফলে পরিবারের সদস্যরা একসঙ্গে এসে নিজেদের পছন্দের বই সংগ্রহ করতে পারছেন।”
সমকালীন প্রকাশনের পরিচালক এস এম আকসারুল হক আনাস মন্তব্য করেন, “আমরা যখন কোনো শপিংমলে যাই, তখন কেনাকাটার আনন্দ সাময়িক সময়ের জন্য থাকে। কিন্তু বই এমন একটি সম্পদ, যার আবেদন কখনো শেষ হয় না। একটি ভালো বই মানুষের চিন্তা-চেতনা, দৃষ্টিভঙ্গি ও জীবন পরিবর্তন করতে পারে।”
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও শুক্রবার (১৩ নভেম্বর) শুধু নারী ও শিশুরা মেলায় প্রবেশ করতে পারবেন। শনিবার (১৪ নভেম্বর) পুরুষ ও শিশুরা মেলায় অংশ নিতে পারবেন।
আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে আল-আতফাল একাডেমি ও আলোকায়নের পরিচালক হাফিজ আল মুনাদি বলেন, “দিন দিন মানুষের সঙ্গে মানুষের সরাসরি সাক্ষাৎ এবং বইয়ের ঘ্রাণ নেয়ার সংস্কৃতি কমে যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্ম বই থেকে দূরে সরে যাচ্ছে। আমরা চাই, শিশুরা আবার বইয়ের কাছে ফিরে আসুক। বই হাতে নিয়ে দেখুক, পছন্দের বই সংগ্রহ করুক এবং বই পড়ার আনন্দ অনুভব করুক।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর বলেন, “এখানে বিভিন্ন ধরনের বই সুন্দরভাবে সাজানো রয়েছে। পাঠক নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বই বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। এক জায়গায় নানা ধরনের বই দেখার এবং সংগ্রহের এমন সুযোগ পাঠকদের জন্য আনন্দের। আমাদের জন্য আলোকায়নের এ ৩ দিনব্যাপী বইমেলা একটি বড় প্রাপ্তি। এ ধরনের আয়োজন বই পড়ার আগ্রহ তৈরি এবং পাঠসংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন