প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এবার ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে গেলে খুবই কঠোর সামরিক পদক্ষেপ নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে আর কোনো উপায় খোলা থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
তিনি জানান, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর পরিকল্পনা করছিলাম। ওই সময় তারা (ইরানি কর্মকর্তারা) খুব ভদ্রভাবে ফোন করে বলল, ‘দয়া করে, আমরা কি কথা বলতে পারি?’ আমি বললাম, ‘হ্যা, আমরা কথা বলতে পারি। চলুন, এবার বিষয়টির সুষ্ঠু সমাধান করি।’
তিনি আরও বলেন, ‘যদি তারা আবারও পিছু হটে, তাহলে খুব কঠোরভাবে তাদের উপর আঘাত করা হবে। তারা এটা জানে এবং বোঝেও। আমার পক্ষে আর কোনো উপায় নেই। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিষয়টি খুবই সহজ।’
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে তেহরান এখনও প্রকাশ্যে এ অগ্রগতির কথা নিশ্চিত করেনি। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কার্যকর পদক্ষেপ। তারা সমঝোতা করতে চায়। দেখা যাক কী হয়। যদি তারা সমঝোতা না করে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে।’
ট্রাম্প যোগ করেন, মঙ্গলবার সারাদিন আলোচনা হয়েছে এবং সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, যদি হরমুজ প্রণালী খুলে যায় এবং আমাদের মধ্যে কোন উত্তেজনা না থাকে, তাহলে জ্বালানির দাম কমে প্রতি গ্যালন ২ দশমিক ৫০ ডলারে নেমে আসতে পারে।
তিনি আরও বলেন, তেল কোম্পানিগুলো এখন জ্বালানির দাম কমানো উচিত। পরে ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান এবং ওমান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবারের মধ্যেই এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে।
এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। তবে তিনি আশা করছেন, খুব শিগগিরই একটি সমঝোতা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন