০৯:৪৯ পি.এম
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া আজ জানিয়েছেন, তার দেশ বাংলাদেশর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে চায়।
শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস যখন বিদায়ী সাক্ষাৎ করতে যান, তখন দেশটির প্রধানমন্ত্রী এই কথা বলেন।
শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, হাইকমিশনারের মেয়াদকালে নেওয়া উদ্যোগগুলোর মধ্যে বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত রাখতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে, এটা নিয়ে অমরাসুরিয়া আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
বিবৃতিতে আরো বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের জন্য হাইকমিশনার ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন।
শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকের সময় উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন