প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদ ভবনে গেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে, ইসি সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তা ভোটের 'সহায়ক কর্মকর্তা' হিসেবে সংসদে যান। ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচনী কর্তা সিইসি এ এম এম নাসির উদ্দিনকে সহায়তা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
নিয়োগকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এএসএম জাকির হোসেন, একান্ত সচিব এসএম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান। জাতীয় সংসদ সচিবালয়ও প্রয়োজনীয় সহায়তা করবে।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করার পর, ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও সমমনাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী তথা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ ভোটের জন্য রয়েছেন।
ভোটগ্রহণের সময় দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন