ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ


বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ববাজারে আধুনিক, উদ্ভাবননির্ভর ও টেকসই শিল্প হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে আগামী নভেম্বরে ‘বাটেক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর অনুষ্ঠিত হবে।

এছাড়া, নতুন বাজার সৃষ্টি এবং উচ্চমূল্যের পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে জাপানসহ বিভিন্ন বাজারে কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার, বিজিএমইএ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এসব উদ্যোগ ও পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: পাঁচ মাসে বিএসইসি অনুমোদন করল সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড

তিনি জানান, আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপোর রজতজয়ন্তী সংস্করণ অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য হলো পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের পোশাক খাতের রূপান্তর, কর্মপরিবেশের নিরাপত্তা, পরিবেশবান্ধব উৎপাদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আধুনিক শিল্পব্যবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

বাটেক্সপোতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব, সাস্টেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন, সাস্টেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড এবং ফ্যাশন রানওয়ের আয়োজন থাকবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, ব্র্যান্ড প্রতিনিধি ও ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের সরাসরি যোগাযোগ স্থাপন এবং উচ্চমূল্যের পণ্য ও টেকসই অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, প্রচলিত বাজারের ওপর নির্ভরতা কমাতে জাপানের বাজারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। এ লক্ষ্যে সংগঠনটির কার্যালয়ে ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ডেস্কটি উদ্বোধন করবেন।

আরও পড়ুন: বাংলাদেশ মালাগার সঙ্গে কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বাড়াতে চায়

সংগঠনটির সভাপতি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বের ১৬৭টি দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি হচ্ছে। এখন শুধু রপ্তানির পরিমাণ নয়, বরং ভ্যালু অ্যাডেড বা উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, পলিয়েস্টার, নাইলন ও অন্যান্য কৃত্রিম তন্তুভিত্তিক পণ্য, ক্রীড়াবিষয়ক পোশাক এবং উচ্চমূল্যের ফ্যাশন পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, টেক্সটাইল-টু-টেক্সটাইল পুনর্ব্যবহার এবং সার্কুলার অর্থনীতি প্রসারেও কাজ চলছে।

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতকে ‘উদ্ভাবননির্ভর’ ও আধুনিক শিল্প হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সঙ্গে কৌশলগত চুক্তি এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন টেকসইতা-সংক্রান্ত শর্ত মোকাবেলায় ওপেন সাপ্লাই হাব ও জিআইজেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও সংবাদ সম্মেলনে জানানো হয়।

তিনি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও টেকসই অবস্থানে নেওয়ার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ বছর আগের দুঃসহ স্মৃতি স্মিথকে তাড়া করছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


৮ বছর আগের দুঃসহ স্মৃতি স্মিথকে তাড়া করছে

আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া যাবে। সিরিজের প্রেক্ষাপটে আট বছর আগে ঘটে যাওয়া একটি দুঃসহ স্মৃতি এখনও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে তাড়া করে। স্মিথ এই সিরিজের আগে সেই পুরোনো স্মৃতির কথা উল্লেখ করে বলেন, ২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারি, যা স্যান্ডপেপারগেট নামে পরিচিত, এবং এর পরবর্তী ঘটনাবলী আজও তার মনে দাগ কাটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য সফরের পূর্বে তিনি এই মানসিক চাপের কথা প্রকাশ করেন।

কেপ টাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলাকালীন স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার পরিকল্পনার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথকে অধিনায়কত্ব থেকে বরখাস্ত করে এবং এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।

আরো পড়ুন

‘আমরা এটা মেনে নিতে পারি না’— কাপ বিপর্যয়ের পর ম্যানইউ কোচ

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিডনির ডেইলি টেলিগ্রাফ এবং কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ স্মিথ জানান, ‘জোহানেসবার্গ বিমানবন্দর দিয়ে বিদায় নেওয়ার সময় নিরাপত্তা বা সমর্থন না নিয়ে তাকে যেন নেকড়েদের মুখে ফেলে দেওয়া হয়েছিল। আজও ক্যামেরার ক্লিকের শব্দ শুনলে দক্ষিণ আফ্রিকা থেকে বিদায় নেওয়ার সেই দুঃসহ মুহূর্তের স্মৃতি মনে পড়ে।’

সেই ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে এবং ক্যামেরন ব্যানক্রফ্টকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। স্মিথ জানান, সে সময় শাস্তির মাত্রা কঠোর মনে হলেও তিনি তা মেনে নিয়েছিলেন।

আরো পড়ুন

আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ মিরাজ-শান্তর

২০১৯ সালের অ্যাশেজ সিরিজে জোড়া সেঞ্চুরি করে ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটানোর সময় আবেগে তার চোখে জল আসার উপক্রম হয়েছিল। কারণ তিনি নিজেই সন্দিহান ছিলেন যে তিনি আবার আগের ফর্মে ফিরতে পারবেন কি না।

আরো পড়ুন

এমবাপ্পে-ইয়ামাল নয়, ব্যালন ডি’অর জিতবে মেসি—দাবি আর্জেন্টাইন কোচের

বর্তমানে ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার অতীতের সেই কঠিন সময়কে পেছনে ফেলে নতুন করে জীবনযাপন করছেন। তবে আগামী ৯ অক্টোবর ডারবানে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটি তার জন্য কেবল একটি ক্রিকেটীয় লড়াই নয়, বরং নিজের ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হওয়ার একটি বড় পরীক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির ৭৬তম জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বন্ধুত্বের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মোদির ৭৬তম জন্মদিনে পুতিনের শুভেচ্ছা, বন্ধুত্বের বার্তা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদিকে কৃতিত্ব দিয়ে তিনি দিল্লি ও মস্কোর মধ্যে ‘বিশেষ এবং সুবিধাপ্রাপ্ত’ কৌশলগত অংশীদারিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে রুশ নেতা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান, যেখানে তাকে এবং রুশ প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়া হয়েছিল। ভারতে অবস্থিত রুশ দূতাবাস ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তাটি ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছে, যা রুশ ও হিন্দি শব্দের সমন্বয়ে বন্ধুত্ব বোঝায়।

পুতিনের বার্তার অনুবাদ প্রকাশ করে রুশ দূতাবাস জানায়, ‘আপনি আপনার দেশবাসীর কাছ থেকে গভীর সম্মান এবং বিশ্বমঞ্চে দারুণ কর্তৃত্ব যথাযথভাবেই উপভোগ করছেন। ভারত ও রাশিয়ার মধ্যকার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই।’

বিবৃতিতে রুশ নেতা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে বস্তুনিষ্ঠ, খোলামেলা এবং ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত বলে জানান।

পুতিন আরও বলেন, ‘যথারীতি আপনার সঙ্গে কথা বলাটা ছিল এক পরম আনন্দের অভিজ্ঞতা এবং আমাদের আলোচনা আরো একবার আপনার অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতাকে প্রমাণ করেছে। আমরা অবশ্যই আমাদের বন্ধুভাবাপন্ন জাতিগুলোর কল্যাণে জরুরি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলোতে আমাদের গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখব।’

গত ১২-১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে পুতিন ভারতে এসেছিলেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন, যেখানে তারা মূল খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলে চলমান সংঘাতগুলো নিয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় আলোচনা শেষ হওয়ার পরপরই দুই নেতা একই গাড়িতে চড়ে একটি প্রদর্শনী পরিদর্শনে যান।

মোদি ও পুতিনের এই হৃদ্যতা নতুন কিছু নয়। গত ৩১ আগস্ট কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ‘ওয়ার্ল্ড নোম্যাড গেমস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সময়ও তাঁদের একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল। এমনকি গত বছরও চীনের তিয়ানজিনে এসসিও নেতা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট পুতিন একই গাড়ি ব্যবহার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার নিউইয়র্কে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

এই বৈঠকটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হবে বলে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছেন।

বৈঠকে যুদ্ধের সমাপ্তির পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা হতে পারে। ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তারা এ বিষয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছেন। ধারণা করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচনের পর সেই পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। তবে, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো বৈঠক নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।

গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ট্রাম্প ৮টি আরব ও মুসলিম দেশের নেতার সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় তিনি গাজার জন্য তার শান্তি পরিকল্পনার একটি খসড়া তাদের কাছে তুলে ধরেন। এক সপ্তাহ পর তিনি পরিকল্পনাটি প্রকাশ্যে আনেন। এরপর কিছুদিনের মধ্যে যুদ্ধ বন্ধের একটি চুক্তি সম্পন্ন হয়।

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থান রয়েছে এমন উপসাগরীয় দেশগুলো ইরানের বড় ধরনের হামলার মুখে পড়ে। একই সময়ে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি ব্যাহত হওয়ায় এসব দেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।

ট্রাম্প বুধবার বলেন, “আশা করি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।” তিনি আবারও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কাছ থেকেই এ বিষয়ে জানতে পেরেছে।

সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-এর সদস্য দেশগুলোর নেতা অথবা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন, যার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান অন্তর্ভুক্ত রয়েছে।

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার বৈঠকের জন্য প্রাথমিক আমন্ত্রণ পাঠিয়েছে। একটি সূত্র জানিয়েছে, বৈঠকে অন্যান্য আরব ও মুসলিম দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামি আটক; একদিনে ১২ জনকে আদালতে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামি আটক; একদিনে ১২ জনকে আদালতে সোপর্দ

মৌলভীবাজারের কুলাউড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও আট ওয়ারেন্টভুক্ত আসামিকে। সবমিলিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে কুলাউড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই সাদেকসহ সঙ্গীয় ফোর্স কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জুয়া খেলা অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মধ্য চুনঘর এলাকার হেলাল উদ্দিন (৩৫), সুখময় মালাকার (৪৫), জুনেল মিয়া (২৫) ও জায়েদ মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও আট আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার মোট ১২ জনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%