প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতা সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় বেশ কয়েকটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে, যা অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত হচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারের ‘মা ফার্মেসি’তে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে ফার্মেসির মালিক ফরহাদ হোসেন এবং তার সহযোগী সজীব হোসেনসহ মোট ৯ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তারা বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমও পরিচালনা করছিলেন। জব্দকৃত মোবাইল ডিভাইসগুলো পরীক্ষা করে 1xBet, Melbet, CK44.Com এবং F11-সহ একাধিক অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, এসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্যও উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার এ বিষয়ে জানিয়েছেন, অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে লোভনীয় অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার এবং যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন