প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইন অমান্য করার কারণে সৌদি আরবে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। বাসস্থান (ইকামা), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের মধ্যে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়, যা সৌদি সংবাদমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জনকে আটক করা হয়েছে আবাসন বা বাসস্থান আইন লঙ্ঘনের অভিযোগে। অপরদিকে, ৪ হাজার ৫৭৬ জন অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টাকালে এবং ২ হাজার ৮৪৮ জন শ্রম আইন সংক্রান্ত বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১ হাজার ৬৬৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশ থেকে এসেছে।
এছাড়া, সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার সময় আরো ৫৪ জনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ দেওয়া, থাকার জায়গা বা যাতায়াতের সুবিধা দেওয়ার কারণে ২৪ জনকে আটক করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে বা সেখানে থাকতে সহায়তা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এই অপরাধের সর্বোচ্চ সাজা ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা হতে পারে।
সেইসঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা আইন লঙ্ঘনের তথ্য জানাতে অনুরোধ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন