প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। প্রায় দুই মাস আগে ভয়াবহ ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানবন্দরটি আবার চালু হতে যাচ্ছে। এ তথ্য মঙ্গলবার দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কারাকাসের সেবা প্রদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, লা গুয়াইরা রাজ্যে অবস্থিত বিমানবন্দরটিতে ওই দিন থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট চালু হবে। মূল স্থাপনার ক্ষতির কারণে আপাতত অস্থায়ী টার্মিনাল ব্যবহার করে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ উল্লেখ করেছে, পুনরায় চালুর মাধ্যমে ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ‘বিশ্বের সঙ্গে যোগাযোগ আবারও স্বাভাবিক হওয়ার’ সুযোগ সৃষ্টি হবে।
গত ২৪ জুন পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। লা গুয়াইরা ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার একটি। ভূমিকম্পের ফলে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
ভূমিকম্পের কারণে বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রধান রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক সপ্তাহ ধরে বিমানবন্দরটিতে শুধুমাত্র মানবিক সহায়তা ও ত্রাণবাহী ফ্লাইট পরিচালিত হয়েছে।
এ সময়ে যাত্রীবাহী বিমান চলাচল দেশের ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলোতে সরিয়ে নেওয়া হয়েছিল।
চলতি মাসের শুরুতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে বড় তাঁবু স্থাপন করে দুটি অস্থায়ী বহির্গমন টার্মিনাল এবং দুটি অস্থায়ী আগমন টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। এসব অস্থায়ী স্থাপনা ব্যবহার করেই আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন