প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : ফ্যাসিবাদী শাসনামলে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়েরের তথ্য প্রদান করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসন-৪৫-এর বিরোধীদলীয় সংসদ সদস্য রোকেয়া বেগমের তারকাচিহ্নিত এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
আইনমন্ত্রী জানালেন, দায়ের করা মামলাগুলোর মধ্যে ৮০৫টি হত্যা মামলা রয়েছে এবং বাকি ১ হাজার ৭৮টি মামলা অন্যান্য অপরাধের জন্য দায়ের করা হয়েছে।
তিনি সংসদকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ২৯৩টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে; এর মধ্যে ৯৮টি হত্যা মামলা এবং ১৯৫টি অন্যান্য অভিযোগের মামলা অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
মন্ত্রী আরও জানান, ৯১টি মামলার চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে এবং বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলছে।
আইনমন্ত্রী উল্লেখ করেন, বিপুলসংখ্যক এসব মামলার তদন্ত প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ। তিনি বলেন, পুলিশ যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করছে। প্রতিটি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, তথ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী আরও জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৮টি মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হয়েছে, যাতে মোট ৭৩ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন