প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সাংবাদিক আতিকুর রহমান রুমনকে সদস্য করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে। এ-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড প্রদান এবং নীতিমালা পর্যালোচনার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার, মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে এক অফিস আদেশ জারি করা হয়, যেখানে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে তথ্য অধিদপ্তর-এর প্রধান তথ্য অফিসারকে নিযুক্ত করা হয়েছে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব, সাংবাদিক কাদের গনি চৌধুরী, খুরশীদ আলম, মো. শফিকুল ইসলাম (শফিক আহমেদ) এবং উম্মে মারুফা।
অফিস আদেশ অনুযায়ী, এই নতুন গঠিত কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া, কার্ডসংক্রান্ত সব আপত্তি ও অভিযোগের শুনানি এবং নিষ্পত্তি করবে। পাশাপাশি, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশও করবে।
এ বিষয়ে মন্ত্রণালয় জানায়, নতুন কমিটি গঠনের ফলে পূর্বে গঠিত কমিটি বাতিল বলে গণ্য হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন