প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মায়ামিতে অনুষ্ঠিত এমএলএস কাপ প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন লিওনেল মেসি। মেসির থ্রো-ইনে বলটি কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়ার মুখে আঘাত করলে রেফারি অ্যালেন চ্যাপম্যান উভয় খেলোয়াড়কেই হলুদ কার্ড প্রদর্শন করেন।
রোববার (২২ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে গনসালো লুহানের লাল কার্ডের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে দীর্ঘ সময় ১০ জনের দলে খেলতে হয়েছে। ম্যাচে কলম্বাস ক্রুর গনসালো তাপিয়া দুটি গোল করেন, আর একটি গোল করেন তাহা খাবরুন।
ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন তাপিয়া। ৩৬ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। লুহান লাল কার্ড পান।
এর কিছুক্ষণ পরেই বিতর্কিত ঘটনার জন্ম দেন মেসি। থ্রো-ইনের সময় ক্রুর গোলদাতা তাপিয়ার মুখে বল ছুঁড়ে দেন ক্ষুব্ধ মেসি। এই ঘটনায় রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।
Messi hits the player with ball and appeals for a foul 😭😭😭😭😭 https://t.co/BVUFQHJzQF
— fan (@NoodleHairCR7) November 22, 2026
ম্যাচ শেষে কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া মন্তব্য করেন, মেসির আচরণের জন্য হলুদ কার্ডের চেয়ে কঠোর শাস্তি প্রাপ্য ছিল। তবে, রেফারি চ্যাপম্যান তার সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, বল ছোড়ার সময় আঘাতের তীব্রতা খুব বেশি ছিল না এবং মেসির আচরণ সহিংস আচরণের শাস্তিযোগ্য মাত্রায় পৌঁছায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন