প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলায় ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক রবিন চৌধুরী প্রকাশ্যে দল পরিবর্তনের ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে প্রতীকী গোসলের মাধ্যমে নিজেকে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন তিনি। স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রবিন চৌধুরী জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি প্রতীকীভাবে এ কর্মসূচি পালন করেছেন। তাঁর দাবি, ফিলিস্তিনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান তিনি মেনে নিতে পারেননি। এ কারণেই দীর্ঘদিনের প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করা থেকে সরে এসে ইরান ফুটবল দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রবিন চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলাম। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ঘটনায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের অবস্থান আমাকে ব্যথিত করেছে। একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই আজ থেকে আমি ইরান ফুটবল দলের সমর্থক। প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে বিদায় জানালাম।”
এদিকে রবিন চৌধুরীর এই ব্যতিক্রমী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ভিন্নধর্মী প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন