প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহে সেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রাস্তা অবরোধের কারণে রাস্তার দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এর ফলে ঢাকার সাথে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের যানচলাচল বন্ধ হয়ে যায়। মধ্যরাতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মাসুম জানান, ২৬ নাম্বার ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুরুজ্জামান বাড়ির কাছেই মধ্য বাড়েরা মুজিব মার্কেটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত রাস্তা আটকিয়ে এলোপাথারী কুপিয়ে মারাত্নক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নাম্বার ওয়ার্ডের আহবায়ক নোমান জানান, বালু ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামী পন্থি কয়েকজনের সাথে বিরোধ চলছিল। এই ঘটনার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন