প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন। মঙ্গলবারের (৩ নভেম্বর) নির্বাচনে ডেমোক্র্যাটদের বিশাল জয়ের পর তিনি এ মন্তব্য করেন। এদিকে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
বুধবার (৪ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা এমন কিছু আইন প্রণয়নের প্রস্তাব পাঠাবে, যেগুলো তার কাছে ‘পাগলামি’ মনে হবে। তিনি এসব প্রস্তাবে ভেটো দেওয়ার কথা জানান।
ট্রাম্প আরও বলেন, তারা এমন সব প্রস্তাব পাঠাবে, যেগুলো তার কাছে অযৌক্তিক মনে হবে। তিনি সেগুলোতে ভেটো দেবেন। কিছু মাস ভেটো দেওয়ার পর তারা নিজেই ফোন করে জানতে চাইবে, কীভাবে এসব কাজ এগিয়ে নেওয়া যায়। তখন তারা একসঙ্গে কাজ করবেন।
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমার মনে হয়, এর একটি কারণ ছিল ইরান। তবে একই সঙ্গে মানুষ ইরান নিয়ে আমার নেওয়া পদক্ষেপের গুরুত্বও বুঝতে পেরেছে।"
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে কংগ্রেসে ট্রাম্পের আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে নতুন আইন পাসের জন্য বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে হবে রিপাবলিকান প্রেসিডেন্টকে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন