প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ এবং এর ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা রেলওয়ে স্টেশনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ভাতশালা রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।
ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ্ আলম।
সভায় বক্তারা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি ভয়ংকর অপরাধ। এতে যাত্রী, চালক ও রেলকর্মীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে শিশু-কিশোরসহ স্থানীয় জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন *হারিস আহমেদ, তায়েফ ভূইয়া, এইচ এম জসিম উদ্দিন, মাহফুজুর রহমান পুষ্প, নুরুল ইসলাম (আরিফ)*সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্থানীয়দের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড প্রতিরোধে এগিয়ে আসা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন