প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৩ বছর বয়সী এই ব্যাটার হঠাৎ করেই এমন ঘোষণা দিয়েছেন।
অধিনায়কত্ব ছাড়ার পরেও দেশের হয়ে প্রতিনিধিত্ব অব্যাহত রাখবেন ধনঞ্জয়া। তিনি ২০২৪ সালে অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। সেই সময়ে দিমুথ করুণারত্নের স্থলাভিষিক্ত হন তিনি।
একটি চিঠির মাধ্যমে নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধনঞ্জয়া। নির্বাচক কমিটিকে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘আমার মনে হয়, পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সময় হয়েছে।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছে। এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘টেস্ট নেতৃত্বের জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। সঙ্গে ক্যারিয়ারের বাকি সময়ের জন্যও তাকে শুভকামনা।’
প্রায় ২ বছরের মেয়াদে শ্রীলঙ্কাকে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ধনঞ্জয়া। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা ৭ টেস্টে জয় পেয়েছে। ৩ টেস্ট ড্রয়ের বিপরীতে বাকি ৮ টেস্টে হারের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক হিসেবে ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেছেন ধনঞ্জয়া। ৩ সেঞ্চুরির বিপরীতে অফস্পিনে নিয়েছেন ৯ উইকেট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন