প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপীয় নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামার আগে স্পেন একটি বড় ধাক্কা খেয়েছে। দলের অনুশীলন ক্যাম্পের শুরুতেই কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি। চোট ও অসুস্থতার কারণে আসন্ন ম্যাচে খেলতে পারছেন না লামিন ইয়ামাল এবং মিকেল ওয়ারজাবাল।
আগামী বৃহস্পতিবার প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। তবে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল এবং ফরোয়ার্ড ওয়ারজাবাল।
বার্সেলোনার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের ম্যাচের পর ইয়ামাল হাঁটুতে অস্বস্তি অনুভব করেন। কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বার্সেলোনাতেই চিকিৎসার জন্য রাখা হয়েছে। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে, ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন ওয়ারজাবাল। এই কারণে তিনি দলের সঙ্গে ভ্রমণ করতে পারেননি। অসুস্থতা কাটিয়ে উঠতে মাদ্রিদে অবস্থান করে লা রোজাসের ফুটবল সিটিতে অনুশীলন করবেন এই ফরোয়ার্ড। তবে স্পেনের জন্য একটি স্বস্তির খবর হল, আগামী রোববার (১৫ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুজনকে দলে পাওয়ার আশা করা হচ্ছে।
এদিকে, নেশনস লিগের গ্রুপ ‘এ৩’-তে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। তারা এখন পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয়লাভ করে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন