প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি আবাস থেকে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল এবং ঢাকায় চেক ডিজঅনারের জন্য পৃথক তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এখন পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন