প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের বাসিন্দা ডা. মো. আতিকুর রহমান তালুকদার ‘কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন’-এর প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্তের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
ডা. মো. আতিকুর রহমান তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।
সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে ৫ অক্টোবর এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর সংশ্লিষ্ট ধারায় ‘কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন’-এর বর্তমান কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য ডা. মো. আতিকুর রহমান তালুকদারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
প্রশাসক হিসেবে তাকে ১৯৬১ সালের অধ্যাদেশ, ১৯৬২ সালের বিধিমালা ও সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। এ সময় আগের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।
দায়িত্বের অংশ হিসেবে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এ ছাড়া সংগঠনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে হবে।
ডা. আতিকুর রহমান তালুকদারের স্থায়ী ঠিকানা গ্রাম-জালশুকা, ডাকঘর-শ্যামগঞ্জ, উপজেলা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা। বর্তমানে তার ঠিকানা ঢাকার শাহবাগের আজিজ হাউজিং কর্পোরেট লিমিটেড।
‘কমিউনিটি হেলথ রিসার্চ অ্যাসোসিয়েশন’-এর ঠিকানা ২২, বিজয়নগর, ঢাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন