প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পক্ষ থেকে উত্থাপিত সাতটি শর্ত মেনে না নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হবে না, এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই কথা জানান।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য চলমান আলোচনায় কোনো অগ্রগতি অর্জন করতে হলে ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে।
এক্স পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে বারবার এবং স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, চাপ প্রয়োগ ও প্রলোভন দেখানোর কৌশলে ইরানকে প্রভাবিত করা সম্ভব নয়। আলোচনায় অগ্রগতি তখনই সম্ভব, যখন ইরানের সাতটি শর্ত মেনে নেওয়া হবে। সূত্র: মেহের
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন