প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই রাতের বেলায় সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের জন্য পরিচয়পত্র বহনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে ব্যক্তিদের স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জরুরি প্রয়োজনের জন্য যদি কেউ এ সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করেন, তবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
এছাড়া, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন