প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী এবং সুসংহত করার জন্য।
প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রান্তরের উৎপাদন বৃদ্ধির জন্য নর্থ্রপ গ্রুম্যানের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে পেন্টাগন।
লকহিড মার্টিনের সমন্বয়ে এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো মূল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি চাহিদার নিশ্চয়তা প্রদান করা। এর ফলে প্যাক-৩ ক্ষেপণাস্ত্রের উৎপাদন তিনগুণ ও থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন চারগুণ বৃদ্ধি করা সম্ভব হবে।
পেন্টাগন কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, এই উদ্যোগটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে। এটি সরঞ্জাম সরবরাহের গতিকে বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের সার্বিক আকাশ প্রতিরক্ষা খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালন করবে।
এ বিষয়ে পেন্টাগনের অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি মাইকেল পি ডাফি বলেন, অস্ত্রাগার গড়ে তোলার জন্য বিভিন্ন স্তরে একটি গতিশীল ও টেকসই সরবরাহ শৃঙ্খল থাকা অত্যন্ত জরুরি। নর্থ্রপ গ্রুম্যানের মতো যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে এই কাঠামোগত চুক্তি প্যাক-৩ এবং থাড ইন্টারসেপ্টরের উৎপাদন ত্বরান্বিত করবে।
চুক্তির বিস্তারিত অনুযায়ী, প্যাক-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্টের (এমএসই) জন্য সলিড রকেট মোটরের দ্বিতীয় একটি বিকল্প উৎস সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারের প্রতিযোগিতাকে উৎসাহিত করবে। একইসঙ্গে এই চুক্তির অধীনে প্যাক-৩ ইন্টারসেপ্টরে ব্যবহৃত ইগনিশন সেফটি ডিভাইসের উৎপাদন বাড়ানো হবে। যেহেতু থাড কর্মসূচির আওতায় ইন্টারসেপ্টরের প্রধান কাঠামোগত উপাদান যেমন—মিড-বডি শেল, মাজল কভার এবং রেল কার অ্যাসেম্বলির উৎপাদন চারগুণ বৃদ্ধির নিশ্চয়তা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন