ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

৮ হাজার ৯৯টি ক্যাডার পদ শূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


৮ হাজার ৯৯টি ক্যাডার পদ শূন্য, দ্রুত নিয়োগের পরিকল্পনা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ দ্রুত পূরণ করার জন্য এবং সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রমের ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার একটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি আজ সংসদে (কুড়িগ্রাম-১) আসনের বিরোধী দলের সদস্য (জামায়াতে ইসলামী) মো. আনোয়ারুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেধা, সততা, দক্ষতা এবং সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগের নিশ্চয়তা প্রদান করবার জন্য ইতোমধ্যে ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসের লিখিত এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রমও সম্পন্ন হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন করার পর দ্রুত শূন্য পদগুলো পূরণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

তিনি আরও জানান, সরকার ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, যা শূন্য পদ পূরণ এবং দেশের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে।

মন্ত্রী জানান, কর্মপরিকল্পনায় উল্লিখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগের বর্তমান অবস্থা, শূন্য পদের তথ্য এবং নিয়োগের অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পাশাপাশি শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করার জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করবার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দ্বারা আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


২৪ ঘণ্টায় দ্বিতীয় হামলা, হরমুজে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দ্বারা আঘাত

পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত একটি প্রজেক্টাইল (বস্তু) আঘাত হেনেছে। এ নিয়ে আজ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় নিশ্চিত করেছে জাহাজ নজরদারি সংস্থা ইউকে মেরিটাইমস ট্রেড অপারেশন্স।

আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তা তথ্য সমন্বয়কারী সংস্থাটি জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে নিয়মিত চলাচলের সময় ঘটনাটি ঘটে। গত ২৪ ঘণ্টায় তেলবাহী ট্যাংকারে আঘাতের দ্বিতীয় ঘটনা এটা। এর আগে আজ মঙ্গলবার ভোরে একটি গ্যাস বহনকারী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে।

ইউকেএমটিওর প্রাথমিক সতর্কবার্তায় বলা হয়েছে, আঘাতে ট্যাংকারটির মূল কাঠামোর একটি নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, জাহাজের মূল তেল সংরক্ষণ কাঠামো অক্ষত রয়েছে এবং কোথাও ভেঙে যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘটনায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি। পাশাপাশি আশপাশের সমুদ্রে তেল ছড়িয়ে পড়া বা রাসায়নিক দূষণের মতো কোনো তাৎক্ষণিক পরিবেশগত ক্ষতিরও প্রমাণ পাওয়া যায়নি।

প্রজেক্টাইলটি কোথা থেকে এসেছে বা ঠিক কী ধরনের ছিল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটে অতীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি সেই প্রেক্ষাপটে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইউকেএমটিও জানিয়েছে, তাদের প্রযুক্তিগত ও নিরাপত্তা বিশেষজ্ঞরা ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছেন।

এদিকে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাডার নজরদারি জোরদার করা এবং সন্দেহজনক কোনো নৌযান বা অস্বাভাবিক গতিবিধি দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালীর ওমান উপকূলে চলাচল করার সময় একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি জানায় ইউকেএমটিও। সংস্থাটি আরও জানায়, প্রণালীতে ওমানের লিমার কাছে ট্যাংকারটিতে হামলা হয়। ট্যাংকারটি যখন প্রণালি থেকে বেরিয়ে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাচ্ছিল, তখন এর বাঁ পাশে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।

সংস্থাটি জানিয়েছে, হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত করছে। ইরানি টেলিভিশন জানায়, 'সতর্কবার্তা উপেক্ষা করায়' প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকারটি হামলার শিকার হয়। তবে তেহরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি।

দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওस দাবি করে, ইরানের সেনাবাহিনী প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। একজন কর্মকর্তা জানান, আরও একটি জাহাজে হামলা হয়েছে এবং উভয় জাহাজেরই উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে; তবে কেউ হতাহত হয়নি।

তবে বিষয়টি ভিন্ন ব্যাখ্যা দিয়েছের তেহরানভিত্তিক বিশ্লেষক হোসেইন রোইভারান। তিনি আল-জাজিরাকে বলেন, ইরানি বাহিনী যেখানে মাইন অপসারণ অভিযান চালাচ্ছিল, ট্যাংকারটি সেই এলাকায় ঢুকে পড়ায় এটিকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

রোইভারান আরও বলেন, 'ওমানের কাছাকাছি এলাকা সম্ভবত মাইনে পূর্ণ। এমনও হতে পারে, জাহাজগুলো এমন দিকে যাচ্ছিল যেখানে ইরানি দলগুলো মাইন অপসারণ করছিল, আর জাহাজের চলাচল সেই দলগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।'

তেহরান বারবার বলে আসছে, হরমুজ প্রণালি দিয়ে কেবল তাদের অনুমোদিত পথই নিরাপদ। ওমান উপকূলঘেঁষা বিকল্প পথ ব্যবহারকারী অন্যান্য জাহাজেও হামলার সন্দেহভাজন হিসেবে দেশটির নাম উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় ১০৪ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


কসবায় ১০৪ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি টিম উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কসবা থানার আরেকটি দল উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জরুল ইসলাম একই উপজেলার ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আসামি পালিয়ে গেছে। উদ্ধারকৃত গাঁজা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. ফাহমিদা খানম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হলেন ড. ফাহমিদা খানম

সরকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করেছে একই মন্ত্রণালয়ে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে সোমবার একটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ড. ফাহমিদা খানম (৬৪২৫), অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হলো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৬ দেশের মধ্যে সেরা লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. জুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


৯৬ দেশের মধ্যে সেরা লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ড. জুয়েল

বাংলাদেশি গবেষক ও শিক্ষাবিদ ড. রাসেল মাহমুদ জুয়েল বিশ্বমঞ্চে অনন্য গৌরব অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এমনকি, তিনি বিশ্বের ৯৬টি দেশের ৬৬১ জন গ্র্যাজুয়েটের মধ্যে সেরা নির্বাচিত হয়ে এ বছরের মর্যাদাপূর্ণ ‘ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।

সম্প্রতি, বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে ড. জুয়েলের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তার পিএইচডি গবেষণায় সরকারি খাতে, বিশেষ করে কাস্টমস ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রহণের জন্য একটি নতুন ‘থ্রি-লেয়ার পারসেপশন মডেল’ উদ্ভাবিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে তার মোট ১৬টি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%