প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিন দিন পরে সড়কের পাশের খাদ থেকে হাফিজুর রহমান (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থলের পাশের খাদে ওই ছাত্রের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তাকে উদ্ধার করে।
নিহত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর পরিবারের মধ্যে তিন ভাই ও এক বোন আছে এবং তিনি সন্তানদের মধ্যে সবার ছোট ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাইকৃত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। ট্রাকটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে আটকে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পর বাসের যাত্রী হাফিজুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমনটাই পরিবারের সদস্যরা জানান। ওই দিনই তাঁর পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের খাদে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বোয়ালমারী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জাহিদুল হক বলেন, ‘হাফিজুর রহমানের সেদিন পরীক্ষা ছিল। ওইদিন সকালে গ্রামের বাড়ি থেকে কাশিয়ানীর ব্যাসপুর বাস স্ট্যান্ড থেকে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাওয়ার সময় তিনি ওই বাসে ওঠেন। তার গলায় কলেজের ব্যাজ পরানো অবস্থায় ছিল।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন