প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি একই সাথে বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদার দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এই তথ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিটি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে আলাপের পর প্রকাশিত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রুবিও ‘বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন এবং বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’
এতে আরও বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের বিষয়েও তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারত্বের অন্যতম ভিত্তি হলো বাহরাইনের ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গত রোববার জানিয়েছে, তারা বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন