প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে মোটরসাইকেল ছিনতাইয়ে ব্যর্থ হয়ে শ্যামল কান্তি দাস নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের ট্রাংক রোডের বাঁশপাড়ার মুখে এ ঘটনা ঘটে।
আহত শ্যামল কান্তি দাস ফেনী পিটিআই স্কুল গেটের সামনে অ্যাকুরিয়ামের ব্যবসা পরিচালনা করেন। তিনি কেন্দ্রীয় কালী বাড়ির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল নিয়ে ট্রাংক রোডের বাঁশপাড়ার মুখ দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী শ্যামলকে আটক করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিতে ব্যর্থ হয়ে শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এ সময় শ্যামলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আহত শ্যামল ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই বিষয়টি ফেনী মডেল থানাকে জানানো হয়। এ ঘটনায় বুধবার সকালে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন