প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার জনগণ দলটিকে ধর্ম হিসেবে বিবেচনা করে।
তিনি রোববার (১৫ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে এ কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার চায় না যে, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক। আইনশৃঙ্খলা বাহিনী গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন যে, শীঘ্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তিনি বলেন, "সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোন সরকারের মতো বেপরোয়া হতে পারে না।"
রাশেদ খাঁন আরও জানান, নিউজে দেখেছেন আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। তিনি প্রশ্ন তোলেন, আসিফ মাহমুদ কি ভুলে গেছেন যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিলেন।
গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। তাই এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলি ভূমিকা গ্রহণের বিকল্প নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন