প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং এবং সামাজিক অবক্ষয় রোধের জন্য একটি যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।
তিনি উল্লেখ করেন, সাইবার জগৎ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে ধরনের কার্যক্রম চলছে, সেখান থেকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে এই আইনটি হতে হবে যুগোপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপযোগী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি সঠিক এবং কার্যকর সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের জনগণকে সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে চায়। এ লক্ষ্য অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন