প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক অস্থিরতা, পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা।
মঙ্গলবার বিকেলে ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
আয়োজকরা জানান, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকির বিরুদ্ধে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। তিনি বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে, ব্যাংক লুট করে, অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গুম-খুন করে চৌদ্দ গোষ্ঠীসহ ভারতে পালিয়েছে, তারা আর কোনোদিন আসতে পারবে না। ফ্যাসিবাদী পালানোর পর হেলিকপ্টারে করে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এছাড়া বক্তব্য রাখেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন।
এ সময় জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন