প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড পরিমাণে কমে গেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) জন্য ফোকালডাটার পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের অনুমোদন ৩৩ শতাংশে নেমে এসেছে। এটি এফটির জরিপে তার সর্বনিম্ন অনুমোদন হিসেবে চিহ্নিত হয়েছে। এক মাস আগে এই অনুমোদনের হার ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে।
রিপাবলিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন হ্রাস পেয়েছে। এই ভোটারদের মধ্যে তার কাজের অনুমোদন ৭২ শতাংশে নেমেছে, যা এফটির জরিপে আরেকটি নতুন রেকর্ড সর্বনিম্ন। অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ ট্রাম্পের জনপ্রিয়তা কমার একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জরিপে।
জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভুল পথে যাচ্ছে। ৫৭ শতাংশ ভোটার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। ট্রাম্পের শুল্ক এবং বাণিজ্যনীতির বিরোধিতা করেছেন ভোটারদের একটি বড় অংশ।
কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন শুল্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভোটাররা। এসব শুল্কের ফলে ভোক্তাদের জন্য পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক ভোটার।
এদিকে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের ভূমিকা রিপাবলিকানদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জরিপে ৪৬ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের সক্রিয় ভূমিকা রিপাবলিকান প্রার্থীদের জন্য নির্বাচনে জয়লাভ করা কঠিন করে তুলছে। ৪৭ শতাংশ ভোটার জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে সমর্থন করেছেন—এমন কোনো প্রার্থীকে তারা সমর্থন করতে কম আগ্রহী।
ফাইন্যান্সিয়াল টাইমসের জন্য লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফোকালডাটা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই জরিপটি পরিচালনা করে। জরিপে ১ হাজার ৯১৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপের ফলাফলে ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পর্যন্ত হেরফের হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন