প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাব উপজেলায় পুলিশের একটি অভিযান চলাকালীন গ্রেফতার করা হয়েছে এক মাদক কারবারিকে।
এ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে পুলিশ বেলাব থানার চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বেলাব থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জিডি নং-৩৪, তারিখ ১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে চর কাশিমনগর পূর্বপাড়ার সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান।
এ সময় মো. হানিফ মিয়া (৩৭), পিতা- মো. মধু মিয়া, গ্রাম- চর কাশিমনগর পূর্বপাড়া, থানা- বেলাব, জেলা- নরসিংদীকে আটক করা হয়েছে।
তল্লাশির সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা, ১০০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার হানিফ মিয়া পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) এবং উজ্জ্বল মিয়া (২৫)-এর সহযোগিতায় মোটরসাইকেল ব্যবহার করে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
পলাতক তিনজনের বাড়িও বেলাব উপজেলার চর বাঘবের ঝালকান্দা এলাকায়।
এ ঘটনায় গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বেলাব থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন