প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুত শিশুরা বিশ্ববাসীর কাছে নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায়। তাদের আকুতি, “আমাদের ভুলে যাবেন না।”
বিশ্ব শিশু দিবসের আগের দিন বৃহস্পতিবার গাজা সিটির একটি তুর্কি স্কুলে আয়োজিত সংহতি অনুষ্ঠানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু এসব দাবি জানায়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত স্কুলটিতে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। আশপাশে তাঁবুতে আশ্রয় নেওয়া শত শত শিশু সেখানে উপস্থিত ছিল। ইসরাইলের চলমান যুদ্ধ শিশুদের জীবনে কীভাবে প্রভাব ফেলেছে, বিশেষ করে মানবিক পরিস্থিতি, মানসিক স্বাস্থ্য এবং শিক্ষাজীবন কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের জন্য স্কুল প্রাঙ্গণ সাজানো হয় তুরস্ক ও ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং তুর্কি মানবিক সহায়তা সংস্থা আইএইচএইচের লোগো সংবলিত ব্যানারে। শিশুদের মধ্যে অনেকেই ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্মের পোশাক ও কেফিয়াহ পরিধান করেছিল। কিছু শিশু স্কুলের পোশাক পরে এসেছিল, আবার কেউ সাধারণ পোশাকে উপস্থিত হয়েছিল।
এ সময় শিশুদের হাতে ছিল বিভিন্ন ভাষায় লেখা ব্যানার ও নিজেদের আঁকা ছবি। সেগুলোতে তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকারের দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। এসব আয়োজনের মাধ্যমে শিশুরা বিশ্ববাসীর প্রতি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। যুদ্ধের ভয়াবহতা ও দুর্ভোগের কথা তুলে ধরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের প্রতি সহমর্মী হওয়ার অনুরোধ করে।
যুদ্ধ, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এসব শিশুর মূল বার্তা হলো—তাদের অধিকার যেন উপেক্ষিত না হয় এবং বিশ্ব যেন তাদের দুর্দশার কথা ভুলে না যায়।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন