প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে আশিক আহমেদ (২৫) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এটি ঘটেছে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আশিককে আটক করা হয়েছে। বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আশিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গেলে তাকে আটক ও মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক জানিয়েছেন, আশিক বাউসা এলাকায় পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি ছিলেন। তিনি আরও জানান, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আশিকের কাছ থেকে ২৫০ মিলিলিটারের একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন