প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৬ : সরকার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে নতুন চারজন সদস্য মনোনয়ন দিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৩১ আগস্টের পত্র ও কর্তৃপক্ষের প্রস্তাবের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারি করা পূর্ববর্তী আদেশটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(২)(চ), (ছ) এবং ১৮(৪) ধারা অনুযায়ী আগামী তিন বছরের জন্য নতুন সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
আইনের ১৮(২) (চ) ও ১৮(৪) ধারা অনুযায়ী মনোনীত তিন সদস্য হলেন, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) মহাব্যবস্থাপক মো. মোস্তাক উদ্দিন ঠাকুর, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কেমিস্ট্রি ডিভিশনের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. এ. কে. এম. আতিক উল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক জমির উদ্দিন।
অন্যদিকে, আইনের ১৮(২)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী সদস্য মনোনীত হয়েছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত আদেশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন