প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৯ আগস্ট) ভোর রাতে, র্যাব-২ এর সিপিএসসির কোম্পানির কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়।
এখন জানা যাচ্ছে যে, জেনেভা ক্যাম্প থেকে সহজে আসামি ধরা যায় না এবং সেগুলোকে বের করে নিয়ে আসা সম্ভব হয় না। জেনেভা ক্যাম্পে শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুরে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হচ্ছে। মোহাম্মদপুর ও আদাবরের এসব অপরাধীদের আইনের আওতায় এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন