প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণের সুযোগ পাবেন। পাশাপাশি, যারা পূর্বে ফরম পূরণ করতে পারেননি, তারাও এই সুযোগের আওতায় আসবেন।
বুধবার (২৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত এসব শিক্ষার্থীরা ফরম পূরণ করার সুযোগ পাবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ২৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের জন্য সর্বশেষ তারিখও ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৩ নভেম্বর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তারা নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারবেন। পূর্বে ফরম পূরণ করতে না পারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্যও এই সুযোগ প্রযোজ্য। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন