প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মাসুম মিয়াকে গোপনাঙ্গ কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের এ আদেশটি প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত রবিবার দিন ধার্য করে। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির রিমান্ডের আবেদন করে। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী তখন উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মাসুম মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মাসুমের পরিবার জানতো না। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি। পরে তিনি মাসুমকে সেখানে দেখা করতে ডাকেন। পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মাসুম ওই কক্ষে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বিউটি ছুরি দিয়ে মাসুমের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মাসুমের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন