প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, যুক্তরাষ্ট্র বা অন্য কারোর জন্য যদি তেহরান তেল রপ্তানি করতে না পারে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো দেশই তেল রপ্তানি করতে সক্ষম হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এই ‘সবাই অথবা কেউ না’ নীতি স্পষ্ট করেছেন।
গালিবাফ আরো বলেন, ‘এই যুদ্ধের সমীকরণ পরিষ্কার—হয় সবাই, নয়তো কেউই নয়। আমরা যদি তেল বিক্রি করতে পারি না, তাহলে এই অঞ্চলের আর কোনো দেশ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোন অবকাঠামোই নিরাপদ থাকবে না। এদিকে মার্কিন বাহিনী যদি উপস্থিত থাকে, তাহলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’
আরো পড়ুন: বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই।
ইরানের স্পিকারের এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কঠোর হুঁশিয়ারির পর আসে। ট্রাম্প বলেন, যদি হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র তেহরানের সেতু এবং বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে যে, ইরানের সামরিক স্থাপনা, ড্রোন গুদাম, বিমান হ্যাঙ্গার, নৌ সক্ষমতা এবং লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে সর্বশেষ ৭৫ মিনিটব্যাপী অভিযান চালানো হয়েছে।
আরো পড়ুন: ধুঁকছে শিল্প ভুগছে গ্রাহক।
ওয়াশিংটনের অভিযোগ, গত তিন মাসে হরমুজ প্রণালিতে ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য দায়ী ইরান। অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের নৌবাহিনীকে হরমুজ প্রণালির বিকল্প রুট ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে আইআরজিসির এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নৌপথে মাইন পেতে রাখা হয়েছে এবং ওই পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়া শুরু হয়েছে। ইরানের সর্বশেষ হুঁশিয়ারির পর বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করে। ফলে এই পথে যেকোনো বিঘ্ন আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
আরো পড়ুন: সিজেপি আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন সালমান খান।
হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারের ওপরে উঠে যায়। পরে দাম কিছুটা কমে প্রায় ৯৩ ডলারে নেমে আসে।
সংঘাত আরো বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে।
বিভিন্ন পক্ষের হামলায় হাজারো মানুষ মারা গেছে এবং লাখো মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৫০০ জন আহত হয়েছেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে, যা চলমান সংঘাতের মানবিক ও সামরিক মূল্য আরো বাড়িয়ে তুলেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন